আজও মধ্যপ্রাচ্যের চার ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা
বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ১০:৪৪ এএম | আপডেট: বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ১০:৪৪ এএম
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন অব্যাহত রয়েছে।
আজ বুধবার (১ এপ্রিল) আরও চারটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এর মধ্যে রয়েছে ‘ইউএস-বাংলা এয়ারলাইনস’ আবুধাবি থেকে ফেরার কথা ছিল একটি ফ্লাইট, দুবাইয়ের উদ্দেশে ওড়ার কথা ছিল আরো একটির। ‘এয়ার আরাবিয়া’ শারজাহ থেকে আসা এবং যাওয়ার দুটি নির্ধারিত ফ্লাইটই বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত এক মাসে মোট ২২২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে, যা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন। বিশেষ করে শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে SalamAir, Air Arabia ও US-Bangla Airlines-এর ফ্লাইট চলাচল এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি।
তবে আকাশপথ সম্পূর্ণ বন্ধ হয়নি। মঙ্গলবার ৭টি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে এবং ৪টি ফ্লাইট গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।
মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের ভোগান্তি বেড়েই চলেছে। অনিশ্চয়তায় হতাশ যাত্রীরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মধ্যপ্রাচ্যের আকাশপথের অস্থিতিশীলতা বিমান চলাচলে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেছেন গুম খুনের শিকার পরিবারের সদস্যরা
- আইন শৃঙ্খলা উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: বিমানমন্ত্রী
- শহীদ জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন : মির্জা ফখরুল
- প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাজেটে সব শ্রেণির মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: অর্থমন্ত্রী
- বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী
- নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ল চার হাজার কোটি টাকা
- প্রতিটি নাগরিকের মঙ্গলের কথা মাথায় রেখে নতুন বাজেট তৈরি : অর্থমন্ত্রী