সাবেক দুই সেনা কর্মকর্তাকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ০২:০৫ পিএম | আপডেট: রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ০২:০৫ পিএম
আওয়ামী লীগ শাসনামলে গুমের অভিযোগে দায়ের করা মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মামুন খালেদ এবং জুলাই হত্যাযজ্ঞের মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী-কে গ্রেপ্তার দেখিয়ে আগামী ৭ এপ্রিল (মঙ্গলবার) হাজিরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল-২ তদন্ত সংস্থার পৃথক আবেদনের পর এই আদেশ দেন।
মঙ্গলবার (২৩ মার্চ) রাতে বারিধারা ডিওএইচএস থেকে মাসুদ উদ্দিন চৌধুরী এবং বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে এক-এগারো সময়ের আলোচিত মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়।
মাসুদ উদ্দিনকে রাজধানীর পল্টন থানার মানবপাচার মামলায় এবং মামুন খালেদকে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আলাদাভাবে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেছেন গুম খুনের শিকার পরিবারের সদস্যরা
- আইন শৃঙ্খলা উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: বিমানমন্ত্রী
- শহীদ জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন : মির্জা ফখরুল
- প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাজেটে সব শ্রেণির মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: অর্থমন্ত্রী
- বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী
- নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ল চার হাজার কোটি টাকা
- প্রতিটি নাগরিকের মঙ্গলের কথা মাথায় রেখে নতুন বাজেট তৈরি : অর্থমন্ত্রী