দ্বিতীয় দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ১১:১৬ এএম | আপডেট: রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ১১:১৬ এএম
ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথি আন্দোলন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।
গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।
ইরানের পক্ষে যুদ্ধে অংশ নেওয়ার ঘোষণার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এ হামলা চালানো হয়। হুথিদের দাবি, লেবানন, ইরান ও ফিলিস্তিনে ইসরায়েলি অভিযানের প্রতিক্রিয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছে।
অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং তা মোকাবিলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
হুথি মুখপাত্র সতর্ক করে বলেন, ইসরায়েল তাদের হামলা বন্ধ না করা পর্যন্ত এই সামরিক অভিযান চলবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, এই যুদ্ধে অন্য কোনো পক্ষ জড়ালে তারাও প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে হুথিদের এই সরাসরি হামলা পরিস্থিতিকে আরও জটিল ও বিস্তৃত করার আশঙ্কা তৈরি করেছে।
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা