রাজধানীতে যুবদল নেতা হত্য, রিভলবার দুই শুটার গ্রেপ্তার
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ০৪:৩১ পিএম | আপডেট: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ০৪:৩১ পিএম
রাজধানীর মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা মামলায় জড়িত দুই শুটারকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করে। জানানো হয়, কিবরিয়া হত্যার কিলিং মিশনে অংশ নেওয়া শুটারদের গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য র্যাব-৪ সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।
নিহত গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্যসচিব ছিলেন। পাশাপাশি তিনি চিকিৎসা সরঞ্জাম ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
গত বছরের ১৭ নভেম্বর সন্ধ্যায় মিরপুর-১২ নম্বরের একটি হার্ডওয়্যার দোকানে ঢুকে মুখোশধারী তিন সন্ত্রাসী কাছ থেকে গুলি করে তাকে হত্যা করে। পালানোর সময় তারা অটোরিকশাচালককেও গুলি করে আহত করে।
এ ঘটনায় কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার দীনা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।
আরও পড়ুন
- কুষ্টিয়া সীমান্তে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা
- পাবনায় স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যায় অভিযুক্তদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু
- ৭০ ঘণ্টা পর সীমান্ত থেকে সেই ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
- ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, থানা ঘেরাও করে বিক্ষোভ
- তিন দশক পর টাঙ্গাইল চেম্বার অব কমার্সে নির্বাচন, আনন্দিত ব্যবসায়ীরা
- রায়ে সন্তুষ্ট রামিসার বাবা
- একাধিক সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি,
- ১৪৪ ধারা অমান্য করে টাঙ্গাইলে ফের সংঘর্ষ, তিন বাড়িতে আগুন