বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১১:১২ এএম | আপডেট: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১১:১২ এএম
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন। নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি বাংলাদেশের মানবিক নেতৃত্বের প্রশংসা করেন।
গুতেরেস নবগঠিত বাংলাদেশ সরকারের প্রতি অভিনন্দন জানিয়ে বিশেষভাবে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় প্রদানে দেশের ধারাবাহিক উদ্যোগ ও উদারতার ভূয়সী প্রশংসা করেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক তেল সংকট এবং দরিদ্র দেশগুলোর ওপর এর প্রভাবের বিষয়েও আলোচনা করেন। একই সঙ্গে তিনি মহাসচিবকে প্রধানমন্ত্রী কর্তৃক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যা গুতেরেস সাদরে গ্রহণ করেন।
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা