স্বাধীনতা দিবসে বাংলাদেশকে পাকিস্তানের শুভেচ্ছা
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ০৪:৩৩ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ০৪:৩৩ পিএম
বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) এক বার্তায় এই শুভেচ্ছা জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বার্তায় বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানের সরকার ও জনগণ আন্তরিক অভিনন্দন জানাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
এছাড়া দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার আগ্রহও প্রকাশ করেছে ইসলামাবাদ।
উল্লেখ্য, ১৯৭১ সালে নয় মাসব্যাপী রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ।
আরও পড়ুন
- দেড় যুগ পর স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- উত্তরা-বনানীসহ চার থানায় ওসি বদলি
- ঢাকার ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে সরকারের উদ্যোগ
- বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
- জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
- ঈদের দিন বন্ধ মেট্রোরেল চলাচল