যুদ্ধ থামাতে ইরানের পাঁচ কঠোর শর্ত
বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ১০:৫১ এএম | আপডেট: বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ১০:৫১ এএম
যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে পাঁচটি কঠোর শর্ত দিয়েছে ইরান। সোমবার হিব্রু সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। গত ফেব্রুয়ারির শেষদিকে শুরু হওয়া এই সংঘাত বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতেই তেহরান এসব শর্ত নির্ধারণ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে ইরান তাদের আনুষ্ঠানিক দাবিগুলো তুলে ধরেছে।
ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে—স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং ভবিষ্যতে আর কোনো হামলা না করার আনুষ্ঠানিক নিশ্চয়তা প্রদান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে নতুন একটি ব্যবস্থার দাবি জানানো হয়েছে, যাতে এর নিয়ন্ত্রণ কার্যত ইরানের হাতে থাকে। পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক উপস্থিতি প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির পূর্ণ অর্থ পরিশোধের কথাও বলা হয়েছে। এছাড়া ভবিষ্যতে সংঘাতের পুনরাবৃত্তি ঠেকাতে সুনির্দিষ্ট গ্যারান্টি চাওয়া হয়েছে।
একই দিনে টেনেসি-তে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ওয়াশিংটন দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং এখন ইরান এ বিষয়ে আরও গুরুত্ব দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে।
তবে ট্রাম্প সতর্ক করে বলেন, ইরানকে অবশ্যই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি হুমকি বন্ধ করতে হবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, যেকোনো পরিস্থিতিতেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
সূত্র: মিডল ইস্ট মনিটর
আরও পড়ুন
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের ছয় শর্ত
- বাড়ল জ্বালানি তেলের দাম
- ইসরাইলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলা
- কাতারের এলএনজি স্থাপনা ঠিক করতে লাগব ৫ বছর, ভুগবে বাংলাদেশ
- সোলাইমানি হত্যার প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- আলী লারিজানি নিহত খবর নিশ্চিত করল ইরান
- ইরাকে মার্কিন বিমান হামলায় চারজন নিহত
- হরমুজ প্রণালি সচল রাখতে চীনের সহায়তা চাইলেন ট্রাম্প