চলতি বছরের সর্বনিম্নে স্বর্ণের দাম
সোমবার, ২৩ মার্চ, ২০২৬ ১০:৪৮ এএম | আপডেট: সোমবার, ২৩ মার্চ, ২০২৬ ১০:৪৮ এএম
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম নেমে এসেছে চলতি বছরের সর্বনিম্ন পর্যায়ে। একদিনেই ২ শতাংশের বেশি দরপতনের পর এটি প্রায় চার মাসের সর্বনিম্নে অবস্থান করছে।
বার্তা সংস্থা রয়টার্স-এর তথ্য অনুযায়ী, সোমবার (২৩ মার্চ) স্পট গোল্ডের দাম ২.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩৭২.৮৬ ডলারে নেমেছে। টানা নবম দিনের মতো দরপতন হয়েছে, আর গত সপ্তাহেই স্বর্ণের দাম ১০ শতাংশের বেশি কমেছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেলের দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতির আশঙ্কা বেড়েছে। এতে সুদের হার বাড়ার সম্ভাবনা জোরালো হয়েছে, যা স্বর্ণের মতো সুদবিহীন বিনিয়োগের চাহিদা কমিয়ে দিচ্ছে।
একই সঙ্গে বৈশ্বিক শেয়ারবাজারে অস্থিরতা ও বিনিয়োগকারীদের নগদ অর্থে ঝোঁক বাড়ায় স্বর্ণবাজারে বিক্রির চাপ আরও বেড়েছে। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত ধাতুটিও এই পরিস্থিতিতে দরপতনের মুখে পড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, সুদের হার বৃদ্ধি ও ভূরাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলে স্বর্ণের দামে আরও অস্থিরতা দেখা দিতে পারে।
আরও পড়ুন
- যুদ্ধের প্রভাবে ৮৫ দেশে জ্বালানির দাম বৃদ্ধি, তালিকায় নেই বাংলাদেশ
- টানা দ্বিতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম
- দেশের বাজারে কমল সোনার দাম
- কমল সোনা ও রুপার দাম
- একীভূত ৫ ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে : গভর্নর
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বৃদ্ধি
- বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দাম বৃদ্ধি
- জ্বালানি তেলের দাম মার্চ মাসেও অপরিবর্তিত