1. »
  2. জাতীয়

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

শনিবার, ২১ মার্চ, ২০২৬ ০৮:২৩ এএম | আপডেট: শনিবার, ২১ মার্চ, ২০২৬ ০৮:২৩ এএম

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

এক মাসের সিয়াম সাধনা শেষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৭টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। নামাজের আগে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসীহত ও বয়ান প্রদান করেন।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বায়তুল মোকাররমে এবার মোট পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতের পর পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং বেলা পৌনে ১১টায় আরও চারটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পরবর্তী জামাতগুলোতে বিভিন্ন আলেম ইমামতির দায়িত্ব পালন করবেন এবং বিকল্প ইমামও প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে, রাজধানীর প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। সেখানে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিচারপতি, মন্ত্রিসভার সদস্য ও মুসলিম বিশ্বের কূটনীতিকদের অংশগ্রহণের কথা রয়েছে।