1. »
  2. জাতীয়

ঈদের দিন বন্ধ মেট্রোরেল চলাচল

শনিবার, ২১ মার্চ, ২০২৬ ০৭:১১ এএম | আপডেট: শনিবার, ২১ মার্চ, ২০২৬ ০৭:১১ এএম

ঈদের দিন বন্ধ মেট্রোরেল চলাচল

পবিত্র ঈদুল ফিতরের দিন আজ শনিবার রাজধানীতে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুধুমাত্র ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। ঈদের পরদিন থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদ উপলক্ষে যাত্রী চলাচল কম থাকার বিষয়টি বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ মার্চ থেকে দেশে শুরু হয়েছে টানা সাত দিনের ঈদের ছুটি। ২৩ মার্চ পর্যন্ত চলমান এই ছুটিতে সরকারি চাকরিজীবীরা দীর্ঘ বিরতি পাচ্ছেন।