1. »
  2. জাতীয়

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার, ২১ মার্চ, ২০২৬ ০৭:০৬ এএম | আপডেট: শনিবার, ২১ মার্চ, ২০২৬ ০৭:০৬ এএম

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, নামাজ শেষে সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশি-বিদেশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

শুরুতে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, ওলামা-মাশায়েখ, শিল্পী-সাহিত্যিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

উল্লেখ্য, দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দেশে ঈদ উদযাপন করছেন তারেক রহমান। গত ১৭ বছর তিনি লন্ডনে ঈদ পালন করেন। গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর চলতি বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।