দেশে এসেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ১২:৩৬ পিএম | আপডেট: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ১২:৩৬ পিএম
সৌদি আরবের আলখারাজ এলাকায় ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি মোশাররফ হোসেনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
মরদেহবাহী সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট সকাল ১০টা ৪৮ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে। বেলা ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিমানবন্দরে এসে মোশাররফ হোসেনের স্বজনদের সান্ত্বনা দেন। পরে তারা মরদেহ সংগ্রহ ও গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
নিহত মোশাররফ হোসেন সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. সূরজত আলী। তিনি ৮ বছর আগে চাকরির সুবাদে সৌদি আরবে যান। দেশে তার বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
মোশাররফ হোসেনের চাচা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, তিনি সার্বিক তত্ত্বাবধান করে মোশাররফকে সৌদিতে পাঠিয়েছিলেন। মাঝে মাঝে তার সঙ্গে যোগাযোগ হতো। এই মৃত্যুর ঘটনা পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক, তাই তিনি সরকারের কাছে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন
- চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগাম ঈদের জামায়াত অনুষ্ঠিত
- মাদারীপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ
- ব্রাহ্মণবাড়িয়ার তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত সাতজন
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, স্বস্তিতে ঘরমুখী মানুষ
- চট্টগ্রামের টেরিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২
- আগামী ২৪ ঘন্টায় দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস
- তরুনীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ইউএনওকে ওএসডি
- লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত