নিরাপত্তা প্রধান
আলী লারিজানি নিহত খবর নিশ্চিত করল ইরান
বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ১০:১৫ এএম | আপডেট: বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ১০:১৫ এএম
ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লাজিজানি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।
মঙ্গলবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি জানায়, ইসলামি বিপ্লব ও দেশের অগ্রগতির জন্য আজীবন সংগ্রামের পর দায়িত্ব পালনরত অবস্থায় তিনি ‘শাহাদাতের মর্যাদা’ লাভ করেছেন।
এর আগে মঙ্গলবা ইসরায়েল দাবি করে, লক্ষ্যভেদী এক হামলায় লারিজানিকে হত্যা করা হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেন, রাতে পরিচালিত ওই হামলায় ৬৭ বছর বয়সী লারিজানি নিহত হন। তার এই বক্তব্যের কয়েক ঘণ্টা পরই ইরান আনুষ্ঠানিকভাবে মৃত্যুর খবর নিশ্চিত করে।
এদিকে একই দিনে ইরানের আধাসামরিক বাহিনী ‘বাসিজ’-এর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা সোলেমানী পৃথক এক হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করা লারিজানিকে সর্বশেষ গত শুক্রবার রাজধানী তেহরানে আল-কুদস দিবসের কুচকাওয়াজে জনসমক্ষে দেখা গিয়েছিল। আলী খামেনী নিহত হওয়ার পর তিনি ইরানের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হন।
দীর্ঘ কয়েক দশক ধরে লারিজানি ইরানের রাজনৈতিক অঙ্গনে শান্ত ও বিচক্ষণ নেতৃত্বের প্রতীক ছিলেন।
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা