লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ১১:৪৮ এএম | আপডেট: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ১১:৪৮ এএম
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শরিফুল ইসলাম (৩৫), তার স্ত্রী ও ছেলে। গুরুতর আহত তাদের মেয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফুল ইসলামের বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। তিনি পাটগ্রামের একটি বেসরকারি এনজিওতে কাজ করতেন। দুর্ঘটনার সময় পরিবারটি মোটরসাইকেলে বাড়ির দিকে যাচ্ছিল, বিপরীত দিক থেকে আসা ট্রাক তাদের ধাক্কা দেয়।
আরও পড়ুন
- কুষ্টিয়া সীমান্তে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা
- পাবনায় স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যায় অভিযুক্তদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু
- ৭০ ঘণ্টা পর সীমান্ত থেকে সেই ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
- ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, থানা ঘেরাও করে বিক্ষোভ
- তিন দশক পর টাঙ্গাইল চেম্বার অব কমার্সে নির্বাচন, আনন্দিত ব্যবসায়ীরা
- রায়ে সন্তুষ্ট রামিসার বাবা
- একাধিক সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি,
- ১৪৪ ধারা অমান্য করে টাঙ্গাইলে ফের সংঘর্ষ, তিন বাড়িতে আগুন