1. »
  2. জাতীয়

আজ থেকে শুরু সাত দিনের সরকারি ছুটি

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ১০:৪১ এএম | আপডেট: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ১০:৪১ এএম

আজ থেকে শুরু সাত দিনের সরকারি ছুটি

আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। সে হিসেবে গতকাল সোমবার (১৬ মার্চ) ছিল ঈদুল ফিতরের আগে শেষ কর্মদিবস।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার ১৮ মার্চও সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি ভোগ করবেন।

এর আগে নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ঈদের দিন ২১ মার্চ সাধারণ ছুটি ছিল। পাশাপাশি ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ—ঈদের আগে ও পরে মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত ছিল। এতে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি আগেই নিশ্চিত ছিল।

তবে ১৭ মার্চ শবে কদরের ছুটি থাকলেও মাঝখানে ১৮ মার্চ অফিস খোলা ছিল। পরবর্তীতে ঈদযাত্রা সহজ করতে বিভিন্ন মহল থেকে ওই দিন ছুটি ঘোষণার দাবি ওঠে। সেই প্রেক্ষিতে মন্ত্রিসভার বৈঠকে ১৮ মার্চ ছুটি অনুমোদন দেওয়া হয় এবং ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করে।

ফলে শবে কদরের ছুটি এবং নির্বাহী আদেশ মিলিয়ে এবারের ঈদুল ফি