বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ১১:৫৪ এএম | আপডেট: সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ১১:৫৪ এএম
পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর তৃতীয় ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ের মাধ্যমে সফরকারী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে বাংলাদেশ জিতেছে। ঐতিহাসিক এই জয়ে দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার মিরপুর স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছে বাংলাদেশ।
সিরিজ জয়ের পর এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “বাংলাদেশের সাহসী তরুণেরা পাকিস্তানের বিরুদ্ধে আজকের শ্বাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয় দিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে প্রমাণ করেছে, ঐকান্তিক এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে জয় সম্ভব।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ ক্রিকেট দলের নজরকাড়া পারফরমেন্স দেশকে গর্বিত করেছে। আমি আশা করি আমাদের তরুণদের এই সাফল্যের জয়যাত্রা অব্যাহত থাকবে।”
আরও পড়ুন
- তেলের দাম বাড়ছে না, ভাড়া বেশি নেওয়ার সুযোগ নেই : সেতুমন্ত্রী
- দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দিনাজপুরে খাল পুনঃখননকে ঘিরে উৎসবমুখর পরিবেশ
- 'খাল খনন' কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
- আজ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মন্ত্রী পদ আমার জন্য চাকরি নয়, ‘ইবাদত’ : শিক্ষামন্ত্রী
- আজ থেকে বাতিল জ্বালানি তেলের রেশনিং পদ্ধতি
- আজ বেলা ১১টায় শুরু জাতীয় সংসদের অধিবেশন