খুলনায় পুলিশ কর্মকর্তার মাকে গলা কেটে হত্যা
সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ১০:৫৪ এএম | আপডেট: সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ১০:৫৪ এএম
খুলনার পাইকগাছায় ভারতী মন্ডল নামে এক নারীর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি এক পুলিশ কর্মকর্তার মা।
রোববার (১৫ মার্চ) সকালে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী এলাকায় শনিবার (১৪ মার্চ) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
নিহত ভারতী মন্ডল বাগেরহাটের শরণখোলা থানা-য় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) চিনময় মন্ডলের মা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে কে বা কারা ভারতী মন্ডলকে গলা কেটে হত্যা করে বাড়ির পাশের একটি মাছের ঘেরে মরদেহ ফেলে রেখে যায়। রোববার সকালে প্রতিবেশীরা তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের ঘেরে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান (ক্রাইম) ও সহকারী পুলিশ সুপার আমির হামজাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮