1. »
  2. আন্তর্জাতিক

ইরানের ওপর আগ্রাসন বন্ধের আহ্বান তিন আমেরিকার দেশের

রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ১১:৩৫ এএম | আপডেট: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ১১:৩৫ এএম

ইরানের ওপর আগ্রাসন বন্ধের আহ্বান তিন আমেরিকার দেশের

লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান জোট সিইলাক-এর আসন্ন সম্মেলনের প্রেক্ষাপটে কলম্বিয়া, ব্রাজিল ও মেক্সিকো ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি আগ্রাসন দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়েছে।

তিন দেশের প্রেসিডেন্টই পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং কূটনৈতিক মাধ্যমে সংঘাত সমাধানের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় সামাজিক মাধ্যমে জানিয়েছে, “আমরা বিরোধ মিমাংশার শান্তিপূর্ণ নীতিমালার আলোকে আন্তর্জাতিক কূটনৈতিক উপায়ে দেশগুলোর মতবিরোধ নিরসনের ওপর জোর দিচ্ছি।”

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভ পেত্রো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাভাম পৃথক টেলিফোন আলাপে সিইলাক সম্মেলন ও এ বিষয়ে মতবিনিময় করেছেন।

সিইলাক সম্মেলন আগামী ১৮–২১ মার্চ কলম্বিয়ার রাজধানী বোগোটা-তে অনুষ্ঠিত হবে। মেক্সিকোর প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরানের ওপর আগ্রাসন বিষয়ে যৌথ বিবৃতি প্রদানের প্রস্তাব কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভ পেত্রো করেছেন।

সূত্র: পার্সটুডে