আজ থেকে বাতিল জ্বালানি তেলের রেশনিং পদ্ধতি
রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ১১:১০ এএম | আপডেট: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ১১:১০ এএম
সরকার আজ থেকে জ্বালানি তেলের রেশনিং পদ্ধতি স্থগিত করেছে। এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
রোববার (১৫ মার্চ) প্রতিমন্ত্রী জানান, দেশের কয়েকটি জাহাজে জ্বালানি তেল আসায়, ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য এবং সেচ মৌসুম নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নতুন কোনো নির্দেশ না আসা পর্যন্ত রেশনিং ব্যবস্থা স্থগিত থাকবে।
এর আগে, জ্বালানী তেল সাশ্রয়ে ৬ মার্চ রেশনিংয়ের সিদ্ধান্ত নেয় সরকার। তখন মোটরসাইকেলের জন্য ছিল ২ থেকে ৫ লিটার, প্রাইভেটকারের জন্য ১০ লিটার, মাইক্রোবাস/ জিপের জন্য ২০ থেকে ২৫ লিটার, লোকাল বাস/ পিকআপের জন্য ৭০ থেকে ৮০ লিটার এবং দূরপাল্লার বাস/ ট্রাক/ কাভার্ড ভ্যান/ কন্টেইনার ট্রাকের জন্য ২০০ থেকে ২২০ লিটার।
আরও পড়ুন
- সেই শিশুর জন্যে এবার উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি চায় না : প্রধানমন্ত্রী
- বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের ষ্ট্রদূতের বৈঠক
- মে মাসের মধ্যে হাম নিয়ন্ত্রণের আশাবাদ স্বাস্থ্যমন্ত্রী
- নিষেধাজ্ঞা শেষে আজ নদীতে নামছেন জেলেরা
- সংসদে শৃঙ্খলা মেনে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে চাপ পড়বে না: প্রধানমন্ত্রী
- দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত জামিলের মরদেহ