ইরানের নতুন সুপ্রিম লিডারের বেঁচে থাকা নিয়ে সংশয়
রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ১১:০৩ এএম | আপডেট: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ১১:০৩ এএম
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে কেন্দ্র করে চলমান জল্পনা ক্রমেই তীব্র হচ্ছে। এবার এই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি ইরানের নতুন সুপ্রিম লিডারের অবস্থাকে নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
শনিবার এনবিসি নিউজকে ৩০ মিনিটের টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি।
তিনি বলেন, “মোজতবা বেঁচে আছেন কি না, আমি নিশ্চিত নই। কেউ এখনও তার উপস্থিতির প্রমাণ দিতে পারেনি।” তবে ট্রাম্প মোজতবার মৃত্যুকে একেবারেই গুজব হিসেবে আখ্যায়িতও করেছেন।
তিনি আরও মন্তব্য করেন, যদি মোজতবা বেঁচে থাকেন, তবে দেশের স্বার্থে সবচেয়ে বুদ্ধিমান কাজ হবে আত্মসমর্পণ। ইরানের ভবিষ্যতের নেতা নিয়ে তিনি কারও নাম উল্লেখ করেননি, তবে বলেন, “আমাদের কাছে কিছু প্রতিভাবান মানুষ আছেন, যারা দেশের জন্য ভালো নেতৃত্ব দিতে পারেন।”
টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরান চুক্তি করতে চায়। তবে শর্তগুলো এখনো পর্যাপ্ত নয়, তাই আমি তা স্বীকার করছি না।” এই মন্তব্যের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েন করছে।
আরও পড়ুন
- যুক্তরাষ্ট্রে রেকর্ড উচ্চতায় পেট্রোলের দাম, যুদ্ধ শেষে কমবে বলছেন ট্রাম্প
- ইরানের সঙ্গে আবারও যুদ্ধের সম্ভাবনার কথা জানালেন ট্রাম্প
- মার্কিন হেফাজত থেকে মুক্ত ৬ ইরানি নাবিক, এখনও আটক ২২
- যুক্তরাষ্ট্রে হত্যার শিকার পিএইচডি শিক্ষার্থী লিমনের জানাজা আজ
- ইরানকে সহায়তা: ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু,
- ওপেক ছাড়ল আমিরাত, চাপে সৌদি আরব ও জ্বালানি বাজার
- কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪