কুমিল্লা দেবীদ্বারে পৃথক দুই শিশু ধর্ষণ, দুই কিশোর আটক
রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ১০:৪০ এএম | আপডেট: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ১০:৪০ এএম
কুমিল্লার দেবীদ্বার যা হাসনাত আব্দুল্লাহ সদ্য নির্বাচিত সংসদ সদস্যের এলাকা (কুমিল্লা-৪)। সেখানে পৃথক দুই শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই কিশোরকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ মার্চ) দুপুরে শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে আটক করা হয়। আটকরা হলেন মো. সিফাত (১৪) ও জাহিদুল ইসলাম সিহাব (১৬)। পরে তাদের কুমিল্লা আদালতে পাঠিয়ে কোর্ট হাজতে চালান করা হয়েছে।
এর আগে শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে অভিযান চালিয়ে শিশু ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করে পুলিশ।
পুলিশ জানায়, প্রথম ঘটনাটি ঘটে গত ৮ মার্চ দেবীদ্বার উপজেলার ২ নম্বর ইউছুফপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নবীপুর গ্রামের পশ্চিমপাড়ায়। সেখানে বাড়ির উঠানে খেলতে থাকা পাঁচ বছর বয়সী এক শিশুকে প্রতিবেশী মামুন মিয়ার ছেলে সিফাত নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। এ সময় শিশুটির চার বছর বয়সী ছোট বোন ঘটনাটি দেখলেও কাউকে না জানাতে ভয় দেখানো হয়।
কয়েকদিন ধরে শিশুটি খাওয়া-দাওয়া ছেড়ে দিয়ে চুপচাপ হয়ে পড়লে পরিবারের সন্দেহ হয়। পরে ছোট বোনের কাছ থেকে বিষয়টি জানতে পেরে স্বজনরা শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এবং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
অন্যদিকে দ্বিতীয় ঘটনাটি ঘটে গত শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের ভবানীপুর গ্রামে। অভিযোগ রয়েছে, বশির মিয়ার ছেলে সিহাব তিন বছর বয়সী এক শিশুকে চিপসের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে শিশুটির বাবা থানায় মামলা দায়ের করেন।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, পৃথক দুই ঘটনায় অভিযুক্ত দুই কিশোরকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী দুই শিশু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আরও পড়ুন
- দেশের আট জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মরদেহ হস্তান্তর, জুমার পর জানাজা
- খুলনা–মংলা মহাসড়কে বাস ও মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ১২
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- টানা পাঁচ দিন সারাদেশে বজ্রবৃষ্টির আভাস
- মোহাম্মদপুরে দুদক মহাপরিচালকের ছিনতাই হওয়া ফোন উদ্ধার, গ্রেপ্তার ২
- দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস
- তেল সংকটের শঙ্কা: রাজধানীর পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন