আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ১২:১৪ পিএম | আপডেট: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ১২:১৪ পিএম
আগামী শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর জধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। দেশের ধর্মীয় প্রতিনিধিদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহযোগিতা প্রদানের লক্ষ্যে সরকারের উদ্যোগে এই বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বৃহস্পতিবার (১২ মার্চ) এক জরুরি বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে শুধু ইমাম ও মুয়াজ্জিনরাই নয়, দেশের সব ধর্মের ধর্মীয় প্রতিনিধিরাও সম্মানী পাবেন। এতে মসজিদের খাদেম, মন্দিরের পুরোহিত ও সেবায়েত, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদেরও এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, স্বচ্ছতা বজায় রেখে সম্মানী বন্টন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সরকারের এই উদ্যোগকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং ধর্মীয় সেবকদের জীবনমান উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ধর্মীয় প্রতিনিধিদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রতীক্ষিত এই কার্যক্রম বাস্তবায়িত হলে সারা দেশের কয়েক হাজার ধর্মীয় সেবক উপকৃত হবেন।
আরও পড়ুন
- নয়াপল্টনের শ্রমিক সমাবেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নয়াপল্টনে শ্রমিক সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মহান মে দিবস আজ, শ্রমিকের অধিকারের স্বীকৃতির দিনে সারাদেশে নানা কর্মসূচি
- ইতিহাসে প্রথমবার একসঙ্গে ১৪ বিমান কিনল বিমান বাংলাদেশ
- হঠাৎ ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
- অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে মোহাম্মদপুর থানার তিন পুলিশ প্রত্যাহার
- সেই শিশুর জন্যে এবার উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি চায় না : প্রধানমন্ত্রী