উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ১০:২৪ এএম | আপডেট: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ১০:২৪ এএম
উন্নত চিকিৎসার জন্য আজ (শুক্রবার) সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে।
চিকিৎসকদের পরামর্শে আজ (১৩ মার্চ) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে। সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে সেখানে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে যান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এছাড়া মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান। তিনি মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করেন।
আরও পড়ুন
- আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
- আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী তারেক রহমান
- সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিস্টার কায়সার কামাল
- সংসদ অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন ড. খন্দকার মোশাররফ হোসেন
- ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
- তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন নির্দেশনা বিপিসির