সংসদ অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন ড. খন্দকার মোশাররফ হোসেন
বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ১১:৫৫ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ১১:৫৫ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ-এর প্রথম অধিবেশন শুরু হয়েছে। সরকার দলীয় প্রধানের বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সভাপতির নাম ঘোষণা করেন।
অধিবেশনে সভাপতিত্ব করছেন প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এছাড়া অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত হয় ত্রয়োদশ সংসদ। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। পরে সংসদ সদস্যদের শপথের পর দলটির সংসদীয় বৈঠকে তারেক রহমান-কে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়।
আরও পড়ুন
- সেই শিশুর জন্যে এবার উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি চায় না : প্রধানমন্ত্রী
- বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের ষ্ট্রদূতের বৈঠক
- মে মাসের মধ্যে হাম নিয়ন্ত্রণের আশাবাদ স্বাস্থ্যমন্ত্রী
- নিষেধাজ্ঞা শেষে আজ নদীতে নামছেন জেলেরা
- সংসদে শৃঙ্খলা মেনে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে চাপ পড়বে না: প্রধানমন্ত্রী
- দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত জামিলের মরদেহ