মধ্যপ্রাচ্য যুদ্ধ: আপাতত জ্বালানি–বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই
বুধবার, ১১ মার্চ, ২০২৬ ১০:৩১ এএম | আপডেট: বুধবার, ১১ মার্চ, ২০২৬ ১০:৩১ এএম
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে জ্বালানি নিয়ে উদ্বেগ তৈরি হলেও বর্তমানে কোনো সংকট নেই বলে জানিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও আপাতত জ্বালানি বা বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি বলেন, বিশ্ববাজারে দাম বাড়ায় অর্থনীতির ওপর চাপ তৈরি হলেও জনগণের স্বার্থ বিবেচনায় সরকার এখনই দাম বাড়ানোর চিন্তা করছে না। একান্ত উপায় না হলে এ সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, গত সপ্তাহে স্বাভাবিক চাহিদার তুলনায় দুই থেকে তিন গুণ বেশি জ্বালানি সরবরাহ করা হলেও মানুষের উদ্বেগ পুরোপুরি কমেনি। পাম্পে দীর্ঘ লাইনের পেছনে প্রকৃত সংকটের চেয়ে ‘পেনিক বায়িং’ বা আতঙ্ক থেকে অতিরিক্ত তেল নেওয়ার প্রবণতাই বেশি কাজ করেছে।
চাহিদা নিয়ন্ত্রণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বিভিন্ন যানবাহনের জন্য দৈনিক জ্বালানি সরবরাহে সীমা নির্ধারণ করেছে। তবে রাইড শেয়ারিংয়ে ব্যবহৃত মোটরসাইকেলের জন্য সীমা বাড়িয়ে দিনে ৫ লিটার করা হয়েছে।
সরকার জানিয়েছে, মার্চ মাসে জ্বালানি নিয়ে কোনো সংকট নেই। সম্ভাব্য চাপ মোকাবিলায় বিকল্প উৎস থেকে আমদানি ও মজুদ বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
আরও পড়ুন
- সেই শিশুর জন্যে এবার উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি চায় না : প্রধানমন্ত্রী
- বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের ষ্ট্রদূতের বৈঠক
- মে মাসের মধ্যে হাম নিয়ন্ত্রণের আশাবাদ স্বাস্থ্যমন্ত্রী
- নিষেধাজ্ঞা শেষে আজ নদীতে নামছেন জেলেরা
- সংসদে শৃঙ্খলা মেনে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে চাপ পড়বে না: প্রধানমন্ত্রী
- দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত জামিলের মরদেহ