ইসরায়েলের সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেয়া হবে : ট্রাম্প
সোমবার, ৯ মার্চ, ২০২৬ ১১:৪৬ এএম | আপডেট: সোমবার, ৯ মার্চ, ২০২৬ ১১:৪৬ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কখন শেষ হবে, তা এককভাবে তিনি নির্ধারণ করবেন না। এর জন্য তিনি বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছেন।
রোববার (৮ মার্চ) এক টেলিফোন সাক্ষাৎকারে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ট্রাম্প বলেন, যুদ্ধ সমাপ্তির বিষয়টি একটি ‘যৌথ সিদ্ধান্তের’ ওপর নির্ভর করবে। পরিস্থিতি বিবেচনা করে সঠিক সময়েই সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও দাবি করেন, যদি তিনি এবং নেতানিয়াহু নেতৃত্বে না থাকতেন, ইরান এতক্ষণে ইসরায়েলকে ধ্বংস করে দিত। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ পদক্ষেপের কারণে তা ব্যর্থ হয়েছে।
যুদ্ধ সমাপ্তি কেবল ট্রাম্পের একক সিদ্ধান্ত হবে কি না, নাকি নেতানিয়াহুরও সমান ভূমিকা থাকবে—এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “এটি অনেকটাই যৌথ সিদ্ধান্তের মতো হবে।”
যদি যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করে দেয়, তবুও ইসরায়েল এককভাবে যুদ্ধ চালাতে পারবে কি না—এ বিষয়ে তিনি মন্তব্য করতে চাননি। তবে ট্রাম্প আত্মবিশ্বাসী, এমন পরিস্থিতির প্রয়োজন পড়বে না।
বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্য সংকটে ইসরায়েলের ওপর ওয়াশিংটনের প্রভাব এবং নেতানিয়াহুর প্রতি তার আস্থার প্রতিফলন। সাম্প্রতিক সামরিক অভিযানের ফলে ইরানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা