হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার
রবিবার, ৮ মার্চ, ২০২৬ ০৬:৫৫ পিএম | আপডেট: রবিবার, ৮ মার্চ, ২০২৬ ০৬:৫৫ পিএম
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ভারতে গ্রেপ্তার হয়েছেন। এ সময় হত্যাকাণ্ডের আরেক আসামি আলমগীর হোসেনকেও গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।
আজ রোববার (৮ মার্চ) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ তথ্য নিশ্চিত করেছে। পশ্চিমবঙ্গভিত্তিক গণমাধ্যম এই সময়–এও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে।
খবরে বলা হয়, বাংলাদেশে শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন।
গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন শরিফ ওসমান হাদি। এ ঘটনায় দেশজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তার চিকিৎসার জন্য সরকারি উদ্যোগে সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এই গ্রেপ্তারকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
- বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি চায় না : প্রধানমন্ত্রী
- বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের ষ্ট্রদূতের বৈঠক
- মে মাসের মধ্যে হাম নিয়ন্ত্রণের আশাবাদ স্বাস্থ্যমন্ত্রী
- নিষেধাজ্ঞা শেষে আজ নদীতে নামছেন জেলেরা
- সংসদে শৃঙ্খলা মেনে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে চাপ পড়বে না: প্রধানমন্ত্রী
- দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত জামিলের মরদেহ
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু