প্রতিবেশী দেশগুলো থেকে হামলা না হলে ইরান হামলা করবে না : প্রেসিডেন্ট
শনিবার, ৭ মার্চ, ২০২৬ ০৪:১৭ পিএম | আপডেট: শনিবার, ৭ মার্চ, ২০২৬ ০৪:১৭ পিএম
প্রতিবেশী আরব দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে হামলা না হলে সেখানে আর কোনো পাল্টা আক্রমণ চালানো হবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোতে ইতোমধ্যে চালানো হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।
শনিবার (৭ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ কথা বলেন। পেজেশকিয়ান জানান, যেসব প্রতিবেশী দেশে ইরান হামলা চালিয়েছে, তাদের কাছে তিনি দুঃখ প্রকাশ করছেন।
তিনি বলেন, গত ৬ মার্চ অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে—প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আর কোনো হামলা চালানো হবে না। তবে ওই দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানের ওপর আক্রমণ হলে তেহরানও পাল্টা প্রতিক্রিয়া জানাবে।
তবে একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, কোনো পরিস্থিতিতেই ইরান আত্মসমর্পণ করবে না। তার ভাষায়, যারা ইরানি জনগণের আত্মসমর্পণের স্বপ্ন দেখছে, তাদের সেই আশা পূরণ হবে না।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এর জবাবে ইসরাইলে পাল্টা হামলা শুরু করে ইরান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিসহ একাধিক স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
সূত্র: আল-জাজিরা.
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা