ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে হত্যার ইঙ্গিত ট্রাম্পের
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ১১:৪৩ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ১১:৪৩ এএম
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরান–এর ওপর আকস্মিক হামলা চালায়। প্রথম দফার হামলাতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা ও কমান্ডাররা নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। খামেনিকে হত্যার পর সম্ভাব্য নতুন নেতৃত্বকে লক্ষ্য করে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প।
ইরান ইন্টারন্যাশনাল–এর লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সতর্ক করে বলেছেন—ইরানে নেতৃত্ব দ্রুত কমে যাচ্ছে; সেখানে যে-ই নেতা হতে চায়, শেষ পর্যন্ত তাকে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে।
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অবস্থান অত্যন্ত শক্ত বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, “কেউ আমাকে জিজ্ঞেস করেছিল ১০–এর মধ্যে কত দেবেন। আমি বলেছি—প্রায় ১৫।”
তিনি আরও বলেন, বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী সামরিক বাহিনী আর কারও নেই এবং বর্তমানে তারা খুবই শক্ত অবস্থানে রয়েছে।
অন্যদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা–এর লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল–যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।
আরও পড়ুন
- যুক্তরাষ্ট্রে হত্যার শিকার পিএইচডি শিক্ষার্থী লিমনের জানাজা আজ
- ইরানকে সহায়তা: ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু,
- ওপেক ছাড়ল আমিরাত, চাপে সৌদি আরব ও জ্বালানি বাজার
- কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪
- হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস ডিনারে হামলাকারী: কে এই কোল টমাস অ্যালেন?
- হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, নিরাপদে সরানো হয়েছে ট্রাম্পকে
- প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত ছিলেন নেতানিয়াহু