প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ১১:৩৩ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ১১:৩৩ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান এর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুর সময় প্রধানমন্ত্রী দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনৈতিক অবস্থার ওপর সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন এবং জনগণের সেবাদান নিশ্চিত করতে প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার নির্দেশ দেন।
আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিবরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সেই শিশুর জন্যে এবার উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি চায় না : প্রধানমন্ত্রী
- বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের ষ্ট্রদূতের বৈঠক
- মে মাসের মধ্যে হাম নিয়ন্ত্রণের আশাবাদ স্বাস্থ্যমন্ত্রী
- নিষেধাজ্ঞা শেষে আজ নদীতে নামছেন জেলেরা
- সংসদে শৃঙ্খলা মেনে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে চাপ পড়বে না: প্রধানমন্ত্রী
- দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত জামিলের মরদেহ