আজ বিক্রি হচ্ছে ঈদযাত্রার দ্বিতীয় দিনের অগ্রিম ট্রেন টিকিট
বুধবার, ৪ মার্চ, ২০২৬ ১১:৩৩ এএম | আপডেট: বুধবার, ৪ মার্চ, ২০২৬ ১১:৩৩ এএম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থায় সাত দিনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে আজ (৪ মার্চ) পাওয়া যাচ্ছে আগামী ১৪ মার্চের যাত্রার টিকিট। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়।
সম্প্রতি রাজধানীর রেল ভবনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রেলওয়ের ঘোষণা অনুযায়ী—
১৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে ৩ মার্চ
১৫ মার্চের টিকিট বিক্রি হবে ৫ মার্চ
১৬ মার্চের টিকিট ৬ মার্চ
১৭ মার্চের টিকিট ৭ মার্চ
১৮ মার্চের টিকিট ৮ মার্চ
১৯ মার্চের টিকিট ৯ মার্চ
চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে।
এ ছাড়া নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রার দিন প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন এবং কেনা টিকিট ফেরতযোগ্য নয়।
আরও পড়ুন
- বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি চায় না : প্রধানমন্ত্রী
- বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের ষ্ট্রদূতের বৈঠক
- মে মাসের মধ্যে হাম নিয়ন্ত্রণের আশাবাদ স্বাস্থ্যমন্ত্রী
- নিষেধাজ্ঞা শেষে আজ নদীতে নামছেন জেলেরা
- সংসদে শৃঙ্খলা মেনে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে চাপ পড়বে না: প্রধানমন্ত্রী
- দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত জামিলের মরদেহ
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু