কমল সোনা ও রুপার দাম
বুধবার, ৪ মার্চ, ২০২৬ ১১:২৬ এএম | আপডেট: বুধবার, ৪ মার্চ, ২০২৬ ১১:২৬ এএম
আন্তর্জাতিক বাজারে দরপতনের পর দেশে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস। প্রতি ভরিতে সর্বোচ্চ ৯ হাজার ২১৪ টাকা কমানো হয়েছে।
নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
রুপার দামও কমেছে। ২২ ক্যারেট রুপা ভরি ৬ হাজার ৫৩২ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ২৪ টাকা।
বাজুস জানায়, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমায় স্থানীয় বাজারেও এই সমন্বয় করা হয়েছে।
বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বর্তমানে ৫ হাজার ১৬৪ ডলার, যা আগের দিনের তুলনায় কম।
এর আগে গত জানুয়ারির শেষে বিশ্ববাজারে ঊর্ধ্বগতির প্রভাবে দেশে ভরিপ্রতি ১৬ হাজার টাকার বেশি বাড়িয়ে রেকর্ড ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল সোনার দাম।
আরও পড়ুন
- হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বাড়ল তেলের দাম
- বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম কমল
- বাড়ল বিদ্যুতের দাম
- দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৭৭ বিলিয়ন ডলার
- বাড়ল পেট্রোল-অকটেন-কেরোসিনের দাম, আজ থেকে কার্যকর
- যুদ্ধবিরতির আশায় কমল তেলের দাম, তবে চুক্তি অনিশ্চিত