দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
বুধবার, ৪ মার্চ, ২০২৬ ১১:০২ এএম | আপডেট: বুধবার, ৪ মার্চ, ২০২৬ ১১:০২ এএম
সংযুক্ত আরব আমিরাতের দুবাই–এ অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
দুবাই মিডিয়া অফিস মঙ্গলবার (৩ মার্চ) রাতে জানায়, দূতাবাসের আশপাশে ক্ষেপণাস্ত্র হামলার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে জরুরি সেবা দলের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আল জাজিরার যাচাই করা ভিডিও ফুটেজে হামলার পর দুবাই আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদ–এ অবস্থিত মার্কিন দূতাবাসেও হামলার খবর পাওয়া যায়। রিয়াদে হামলায় স্থাপনার কিছু ক্ষতি হলেও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।
তবে এসব ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা