ইরানের বিরুদ্ধে ভালো অবস্থানে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
বুধবার, ৪ মার্চ, ২০২৬ ১০:৫১ এএম | আপডেট: বুধবার, ৪ মার্চ, ২০২৬ ১০:৫১ এএম
মঙ্গলবার হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ–এর সঙ্গে বৈঠকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে নিজেদের অগ্রগতির কথা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ভালো অবস্থানে রয়েছে।
ট্রাম্প বলেন, “আমরা খুব ভালো করছি।” সামরিক সক্ষমতা নিয়ে তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অকার্যকর করে দেওয়া হয়েছে। যদিও ইরান উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে বলে স্বীকার করেন তিনি, তবে মার্কিন বাহিনী সংশ্লিষ্ট উৎক্ষেপণ কেন্দ্রগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে বলে জানান।
ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। দেশটির সাবেক শাহের ছেলে রেজা পাহলভি–এর পরিবর্তে ইরানের অভ্যন্তরীণ কোনো নেতৃত্ব সামনে আসাকে বেশি কার্যকর বলে মনে করেন তিনি।
ট্রাম্প বলেন, “রেজা পাহলভি খুব ভালো মানুষ। তবে আমার মনে হয়, দেশটির ভেতর থেকে উঠে আসা কোনো নেতা দায়িত্ব নিলে তা বেশি কার্যকর হবে।”
ইরানের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধের সবচেয়ে খারাপ দিক হবে যদি এমন কেউ ক্ষমতায় আসে, যে বর্তমান নেতৃত্বের মতোই অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্র এমন পরিস্থিতি এড়াতে চায় বলেও জানান তিনি।
আরও পড়ুন
- দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী আব্রাহাম লিঙ্কন
- সরকারি সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর
- ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
- মার্কিন নাগরিকদের ইসরায়েলসহ ১৪ দেশ ত্যাগের নির্দেশ
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১০
- যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
- ইরানে সামরিক অভিযানে সমর্থনের চেয়ে বিরোধিতাই বেশি যুক্তরাষ্ট্রে