সরকারি সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর
বুধবার, ৪ মার্চ, ২০২৬ ১০:৩৪ এএম | আপডেট: বুধবার, ৪ মার্চ, ২০২৬ ১০:৩৪ এএম
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ড. এস পল কাপুর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন।
আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার তার ব্যস্ত কর্মসূচি রয়েছে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ–এর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দল ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তার আলোচনা হওয়ার কথা রয়েছে।
ঢাকায় মার্কিন দূতাবাস ও বাণিজ্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দ্বিপক্ষীয় বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক জোরদারের বিষয়গুলো আলোচনায় আসতে পারে। সম্প্রতি সই হওয়া ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি)’ বাস্তবায়ন নিয়েও আলোচনা হতে পারে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে সরকারি পর্যায়ে ঢাকায় আসা সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা তিনি।
ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নিরাপত্তা বিশেষজ্ঞ ড. কাপুর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর রিপাবলিকান প্রশাসনে সহকারী মন্ত্রী হিসেবে নিযুক্ত হন। তিনি সাবেক ডেমোক্র্যাট প্রশাসনের ডোনাল্ড লু–এর স্থলাভিষিক্ত হন।
দিল্লি হয়ে ঢাকায় আসা এই সফরে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে চীনের প্রভাব, মিয়ানমার ও রোহিঙ্গা সংকট, পাকিস্তান, আফগানিস্তান এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও আলোচনায় স্থান পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা