ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
বুধবার, ৪ মার্চ, ২০২৬ ১০:২১ এএম | আপডেট: বুধবার, ৪ মার্চ, ২০২৬ ১০:২১ এএম
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মোজতবা খামেনি, যিনি দেশটির প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি–এর ছেলে।
বুধবার সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানায়, ইরানের ধর্মীয় পরিষদ এসেম্বেলি অফ এক্সপার্ট বিপ্লবী গার্ডের চাপে মোজতবাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে।
কিন্ত এ বিষয়ে মোজতবা এখনো পর্যন্ত কোনো প্রকাশ্য বিবৃতি দেননি এবং তাঁর নির্বাচনের ঘোষণা স্বীকার করেননি।
এদিকে বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত আলি খামেনিকে পবিত্র শহর মাশহাদ–এ দাফন করা হবে। তার জন্মও এই শহরেই। তাকে সমাহিত করা হবে ঐতিহাসিক ইমাম রেজা মাজার–এ।
৮৬ বছর বয়সী খামেনির ওপর গত শনিবার সকালে হামলা চালানো হয়। মৃত্যুর আগ পর্যন্ত টানা ৩৬ বছর তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
তবে তার দাফনের সুনির্দিষ্ট সময় এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন
- যুক্তরাষ্ট্রে হত্যার শিকার পিএইচডি শিক্ষার্থী লিমনের জানাজা আজ
- ইরানকে সহায়তা: ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু,
- ওপেক ছাড়ল আমিরাত, চাপে সৌদি আরব ও জ্বালানি বাজার
- কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪
- হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস ডিনারে হামলাকারী: কে এই কোল টমাস অ্যালেন?
- হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, নিরাপদে সরানো হয়েছে ট্রাম্পকে
- প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত ছিলেন নেতানিয়াহু