১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ০৫:৩৯ পিএম | আপডেট: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ০৫:৩৯ পিএম
রাজধানীর কড়াইল বস্তিতে আগামী মঙ্গলবার ( ১০ মার্চ) ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এমন তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।
এর আগে প্রধানমন্ত্রীর ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনের কারণে তার বগুড়া সফর স্থগিত করা হয়েছে।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, ১০ মার্চের কর্মসূচিটি স্থগিত করা হয়েছে এবং পরে নতুন তারিখ ঘোষণা করা হবে।
জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, ‘বগুড়া-৬ আসনে উপনির্বাচন চলায় ভোটের আগে প্রধানমন্ত্রী কোনো কর্মসূচি রাখেননি।’
আরও পড়ুন
- আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি: প্রধানমন্ত্রী
- জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
- ভিসা ছাড়াই ৩৬ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশিদের
- লালবাগ বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
- কৃষক স্বচ্ছল থাকলেই দেশ স্বচ্ছল থাকবে: প্রধানমন্ত্রী
- টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান
- চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু, বর্ণিল আয়োজনে জনস্রোত
- টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান