ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ০৪:৩৫ পিএম | আপডেট: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ০৪:৩৫ পিএম
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
আজ মঙ্গলবার (৩ মার্চ) ১৩ মার্চের যাত্রার অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। একই সঙ্গে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সার্ভারের ওপর চাপ কমাতে অঞ্চলভেদে ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে পাওয়া যাবে। যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।
ঘোষিত সূচি অনুযায়ী— ৩ মার্চ: ১৩ মার্চের টিকিট, ৪ মার্চ: ১৪ মার্চ, ৫ মার্চ: ১৫ মার্চ, ৬ মার্চ: ১৬ মার্চ, ৭ মার্চ: ১৭ মার্চ, ৮ মার্চ: ১৮ মার্চ, ৯ মার্চ: ১৯ মার্চ ১০ মার্চ: ২০ মার্চের টিকিট পাওয়া যাবে।
ঈদযাত্রায় বাড়তি চাপ সামাল দিতে রেলওয়ে ৫ জোড়া (মোট ২০টি) বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি অতিরিক্ত এমজি কোচ সার্ভিসে যুক্ত করা হবে। আগামী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি (অফ-ডে) বাতিল থাকবে।
আরও পড়ুন
- চট্টগ্রামে গলাকাটা শিশু উদ্ধার: ধর্ষণের পর হত্যার চেষ্টা, চমেকে চিকিৎসাধীন
- ভূমিকম্পে কেঁপে উঠল সারাদেশ, উৎপত্তিস্থল সাতক্ষীরা
- মিরপুর মেট্রোস্টেশনের পাশের ভবনে আগুন
- ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে কিশোরীকে তুলে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
- রাজধানীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
- আসন্ন ঈদে চলবে পাঁচ জোড়া বিশেষ ট্রেন
- দূষিত শহরের শীর্ষে রাজধানী ঢাকা, নাগরিকদের সতর্ক থাকার আহ্বান
- সোহরাওয়ার্দী উদ্যানে মারধরের ঘটনায় চার পুলিশ সদস্য ক্লোজড