যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
সোমবার, ২ মার্চ, ২০২৬ ১১:২৭ এএম | আপডেট: সোমবার, ২ মার্চ, ২০২৬ ১১:২৭ এএম
ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত হয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইরানের মিসাইল ব্যবস্থায় হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার (২ মার্চ) এক ভিডিও বার্তায় তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলের মিত্র রাষ্ট্রগুলো তাদের সুরক্ষায় যুক্তরাজ্যের আরও জোরালো ভূমিকা চেয়েছে। বর্তমানে ব্রিটিশ যুদ্ধবিমান আকাশপথে যৌথ প্রতিরক্ষা অভিযানে অংশ নিচ্ছে এবং ইরানের ছোড়া বেশ কয়েকটি হামলা প্রতিহত করেছে।
স্টারমার স্পষ্ট করেন, যুক্তরাজ্য সরাসরি যুদ্ধে জড়াচ্ছে না। তবে হুমকি মোকাবিলায় মিসাইলগুলোকে তাদের উৎসস্থলে ধ্বংস করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, ইরানের যেসব গুদামে মিসাইল সংরক্ষণ করা হয় বা যেসব লঞ্চার থেকে সেগুলো নিক্ষেপ করা হয়, সেগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।
তিনি আরও জানান, ‘নির্দিষ্ট ও সীমিত প্রতিরক্ষা স্বার্থে’ যুক্তরাষ্ট্র ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছিল এবং যুক্তরাজ্য সেই অনুরোধ মঞ্জুর করেছে। এই সিদ্ধান্তের লক্ষ্য হলো ইরানকে আঞ্চলিকভাবে মিসাইল হামলা চালানো থেকে বিরত রাখা এবং নিরীহ মানুষের জীবন রক্ষা করা।
সূত্র: বিবিসি
আরও পড়ুন
- হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত
- ইরান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ পাড়ি দিল চীনা ট্যাঙ্কার
- যেকোনো সময় ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হতে পারে: নেতানিয়াহু
- ইরান ইস্যুতে ট্রাম্পের হুমকি ‘ভুল’ বলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সমালোচনা
- লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৪
- কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান : পার্লামেন্ট স্পিকার
- ইরানের তেল রপ্তানি ঠেকাতে আন্তর্জাতিক জোটের ইঙ্গিত ট্রাম্পের