মাহমুদ আহমাদিনেজাদ বেঁচে আছেন?
সোমবার, ২ মার্চ, ২০২৬ ১১:০১ এএম | আপডেট: সোমবার, ২ মার্চ, ২০২৬ ১১:০১ এএম
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ।
রোববার (১ মার্চ) বার্তাসংস্থা আনাদোলুকে এই তথ্য নিশ্চিত করেন তার ঘনিষ্ঠ সহযোগী।
গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আকস্মিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সহ শীর্ষ কর্মকর্তা ও কমান্ডাররা নিহত হন। গতকাল চাউর হয় যে, আহমাদিনেজাদও নিহত। কিন্তু তার উপদেষ্টা সর্বশেষ তার বেঁচে থাকার খবর দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেন, “তার সঙ্গে আমি যোগাযোগে আছি। সবকিছু ঠিক আছে।” গতকাল তার নিরাপত্তা কাজে ব্যবহৃত এক ভবনে হামলা হয়, যাতে তার তিন দেহরক্ষী নিহত হন। নিহতরা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পস (আইআরজিসি)-এর সদস্য ছিলেন।
আহমাদিনেজাদের বাসভবন সেই ভবন থেকে মাত্র ১০০ মিটার দূরে। এটি হামলার লক্ষ্য ছিল না এবং সম্পূর্ণ অক্ষত রয়েছে।
খামেনির ছাড়াও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের নিহতের তালিকা এখনও পুরোপুরি প্রকাশিত হয়নি।
আরও পড়ুন
- দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানের বিরুদ্ধে ভালো অবস্থানে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী আব্রাহাম লিঙ্কন
- সরকারি সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর
- ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
- মার্কিন নাগরিকদের ইসরায়েলসহ ১৪ দেশ ত্যাগের নির্দেশ
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১০
- যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য