ইরানের হামলায় কমপক্ষে ২০০ মার্কিন সেনা নিহত : আইআরজিসি
রবিবার, ১ মার্চ, ২০২৬ ০১:০৫ পিএম | আপডেট: রবিবার, ১ মার্চ, ২০২৬ ০১:০৫ পিএম
ইরানের ইসলামি বিপ্লবী গার্ডস (আইআরজিসি) দাবি করেছে, তাদের ‘অপারেশন ট্রুথফুল প্রমিজ ৪’-এ মধ্যপ্রাচ্যের ১৪টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় কমপক্ষে ২০০ মার্কিন সেনা নিহত হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে খারিজ করেছে।
ইরানি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য প্রকাশ করেছে রাশিয়ার বার্তা সংস্থা তাস
ইরানি পক্ষ আরও দাবি করেছে, হামলায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ সহায়তাকারী নৌযান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কাতারের আল উবায়েদ বিমান ঘাঁটিতে স্থাপিত মার্কিন বাহিনীর এফপি-১৩২ রাডার সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলেও তাদের বক্তব্য। আইআরজিসির দাবি, এই রাডার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্তে ব্যবহৃত উন্নত প্রযুক্তিসম্পন্ন এবং প্রায় ৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুও শনাক্ত করতে সক্ষম।
এ ছাড়া কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কুয়েতসহ ১৪টি মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানায় আইআরজিসি। তাদের ভাষ্যমতে, এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ।
তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড ইউনাইটেড স্টেট সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে।
আল-জাজিরাকেদেওয়া এক সাক্ষাৎকারে সেন্টকমের মুখপাত্র বলেন, ২০০ সেনা নিহত বা আহত হওয়ার দাবি এবং কোনো নৌযান ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য সঠিক নয়। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলা প্রতিহত করেছে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো প্রমাণ নেই।
উভয় পক্ষের পরস্পরবিরোধী দাবির কারণে প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।
এছাড়া খামেনির হত্যার পর ইরানের পাল্টা হামলা চলমান, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়েছে। তেলের দাম বাড়ার ঝুঁকি রয়েছে। বিশ্ব মিডিয়ায় তথ্যযুদ্ধ চলছে, স্বাধীন যাচাই অপেক্ষারত।
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা