জ্বালানি তেলের দাম মার্চ মাসেও অপরিবর্তিত
রবিবার, ১ মার্চ, ২০২৬ ১২:২৩ পিএম | আপডেট: রবিবার, ১ মার্চ, ২০২৬ ১২:৪৫ পিএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে।
আজ রবিবার (১ মার্চ) প্রকাশিত একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত) অনুসারে ভোক্তা পর্যায়ে এই দামগুলো অপরিবর্তিত রাখা হয়েছে।
মার্চে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
সরকারের এই পদক্ষেপ জ্বালানি বাজারের স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে নেওয়া হয়েছে বলে দাবি করেছে মন্ত্রণালয়।
উল্লেখ্য, প্রতি মাসে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য করে দাম ঘোষণা করা হয়, কিন্তু ফেব্রুয়ারিতেও কোনো সমন্বয়ের প্রয়োজন পড়েনি।
আরও পড়ুন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- জ্বালানি সরবরাহে স্বস্তির ইঙ্গিত, দেশে আসছে আরও ৫ জাহাজ
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম
- যুদ্ধবিরতির প্রভাবে তেলের বাজারে বড় ধাক্কা, দাম কমলো ১৬ শতাংশ
- জ্বালানি চাহিদা মেটাতে ডিজেল-অকটেন আমদানির অনুমোদন
- বিকল্প পথে দেশে আসছে আরও এক লাখ মেট্রিক টন জ্বালানি তেল
- এলপিজির দাম এক লাফে ৩৮৭ টাকা বৃদ্ধি
- টানা চতুর্থবার বাড়ল সোনার দাম