মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁঁটিতে আইআরজিসির ভয়াবহ হামলা
রবিবার, ১ মার্চ, ২০২৬ ১১:৩৬ এএম | আপডেট: রবিবার, ১ মার্চ, ২০২৬ ০২:০০ পিএম
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর যৌথ বোমাবর্ষণের পাল্টা প্রতিশোধ হিসেবে এটি ছিল তেহরানের ষষ্ঠ দফার সামরিক অভিযান।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। একই সঙ্গে ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক ও প্রতিরক্ষা স্থাপনাও টার্গেট করা হয়েছে বলে দাবি করা হয়।
লক্ষ্যবস্তুর তালিকায় ছিল তেল নোফ বিমান ঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরাইলি সেনাবাহিনীর প্রধান সদর দপ্তর হাকিরিয়া এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স।
ইরান এই হামলাকে “শুধু শুরু” বলে উল্লেখ করে সতর্ক করেছে যে, ভবিষ্যতে আরও কঠোর ও ভিন্নধর্মী প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের ভাষ্য অনুযায়ী, পরবর্তী পদক্ষেপগুলো শত্রুপক্ষকে আরও গুরুতর ক্ষতির মুখে ফেলতে পারে।
তবে হামলার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন
- যুক্তরাষ্ট্রে হত্যার শিকার পিএইচডি শিক্ষার্থী লিমনের জানাজা আজ
- ইরানকে সহায়তা: ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু,
- ওপেক ছাড়ল আমিরাত, চাপে সৌদি আরব ও জ্বালানি বাজার
- কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪
- হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস ডিনারে হামলাকারী: কে এই কোল টমাস অ্যালেন?
- হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, নিরাপদে সরানো হয়েছে ট্রাম্পকে
- প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত ছিলেন নেতানিয়াহু