ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৫২ পিএম | আপডেট: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৫২ পিএম
ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি সরকারপ্রধান হিসেবে তার প্রথম বগুড়া সফর হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রাথমিকভাবে সারা দেশের ১৪টি উপজেলায় কার্ড বিতরণ করা হবে। বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার ১৪টি ইউনিয়নের ১৪টি ওয়ার্ড বাছাই করেছে।
প্রতি পরিবারে একজন নারী কার্ডধারী হিসেবে নিবন্ধিত হবেন এবং মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন। প্রধানমন্ত্রীর দফতর জানায়, পরীক্ষামূলকভাবে চার মাস এই পাইলট প্রোগ্রাম চলবে এবং ধাপে ধাপে সারাদেশের প্রতিটি উপজেলাকে কর্মসূচির আওতায় আনা হবে।
ফ্যামিলি কার্ড কর্মসূচি মূলত দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীদের জন্য তৈরি করা হয়েছে, যাতে তারা আর্থিক সহায়তা পেয়ে জীবনমান উন্নত করতে পারেন।
এর আগে নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে প্রায় দুই দশক পর ২৯ জানুয়ারি বগুড়া সফর করেছিলেন তারেক রহমান। এছাড়া বগুড়া-৬ সদর আসন থেকে নির্বাচনেও অংশ নিয়ে বিশাল ব্যবধানে জয়ী হন, পরে সদর আসনটি ছেড়ে দেন।
গত ১২ ডিসেম্বরে দেশে প্রত্যাবর্তনের পর তিনি প্রথম বগুড়াসহ উত্তরবঙ্গের কয়েকটি জেলা সফরের ঘোষণা দিয়েছিলেন। প্রস্তুতি সম্পন্ন হলেও নির্বাচন কমিশনের অনুরোধে সফরটি শেষ মুহূর্তে বাতিল করা হয়েছিল।
আরও পড়ুন
- একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
- সকালে দ্বিতীয় মন্ত্রিসভা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমান একুশে পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত
- নবনিযুক্ত আইজিপিকে র্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মুস্তাকুর রহমান
- জামায়াতে ইসলামীর ইফতারে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
- একুশে বইমেলায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি