বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:৩২ পিএম | আপডেট: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:৩২ পিএম
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় এই আসনে উপনির্বাচনের জন্য দলের প্রার্থী করা হয়েছে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা-কে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে তার মনোনয়ন নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে জয়লাভ করেন। বাংলাদেশ নির্বাচনী আইন অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসনে নির্বাচন করতে পারলেও শুধুমাত্র একটি আসনই রাখতে পারেন। সেই অনুযায়ী তিনি ঢাকা-১৭ আসন রাখার সিদ্ধান্ত নেন এবং বগুড়া-৬ আসন ছেড়ে দেন।
আরও পড়ুন
- জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘সরি, সরি’ বলে মঞ্চ ছাড়লেন এনসিপি নেতা
- বিলুপ্ত প্রজাতির গাছ বাচাঁতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
- মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের রাজনৈতিক সভা, এলাকাবাসীর নিন্দা
- বেইজিংয়ে বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর
- বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
- মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা স্থিতিশীল : আফরোজা আব্বাস