মিরপুর মেট্রোস্টেশনের পাশের ভবনে আগুন
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:২২ পিএম | আপডেট: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:২২ পিএম
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় মেট্রো স্টেশনের পাশের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, সকাল ১০টা ৫৫ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।
তবে ইউনিটগুলো পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮