মানবতাবিরোধী মামলায় আমৃত্যু দণ্ডপ্রাপ্ত আকরাম হোসেন খালাস
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৪৯ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৪৯ এএম
একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।
আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
এর আগে গতকাল আকরাম হোসেনের দায়ের করা আপিলের রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করা হয়েছিল।
২০১৫ সালের ১১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণা করেন। ওই রায়ে বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই মামলায় খান মো. আকরাম হোসেনকে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছিল।
রায়ের পর্যবেক্ষণে বলা হয়, মামলায় মোট তিনজন আসামি ছিলেন। এর মধ্যে সিরাজুল হকের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের পাঁচটি এবং আকরামের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের একটি প্রমাণিত হয়। প্রমাণিত পাঁচ অভিযোগে সিরাজুল হককে ফায়ারিং স্কোয়াড অথবা ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেওয়া হয়।
অন্যদিকে, প্রমাণিত এক অভিযোগে আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে তিনি ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন।
মামলার আরেক আসামি আবদুল লতিফ তালুকদার বিচারাধীন অবস্থায় মারা যাওয়ায় তাকে আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়।
আরও পড়ুন
- ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট
- রিমান্ড শেষে কারাগারে খলনায়ক ডন
- সাবেক ভূমিমন্ত্রীর সিঙ্গাপুরে থাকা সম্পদ ক্রোকের আদেশ
- সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক ব্যক্তিত্বের যোগসূত্র মিলেছে: চিফ প্রসিকিউটর
- আদালতে খুনের দায় স্বীকার সিদ্ধার্থ-মুগ্ধর
- নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ
- বিশেষ বেঞ্চে রামিসা হত্যা মামলার শুনানি রোববার
- লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ