বাংলাদেশসহ ৪০ দেশের ডিম ও মুরগিতে সৌদি আরবের নিষেধাজ্ঞা
বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০১:২১ পিএম | আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০১:২১ পিএম
সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ বাংলাদেশসহ ৪০টি দেশের ডিম ও মুরগি আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি আরও ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বাংলাদেশের পাশাপাশি নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে নেপাল, ভারত, আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বুলগেরিয়া, তাইওয়ান, দক্ষিণ আফ্রিকা, চীন, ইরাক, ঘানা, ফিলিপিন্স, ভিয়েতনাম, যুক্তরাজ্য, জাপান, মেক্সিকো, মঙ্গোলিয়া, নাইজেরিয়া, হংকংসহ আরও অন্যান্য দেশ।
অন্যদিকে ১৬টি দেশের নির্দিষ্ট অঞ্চলগুলোতে আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ দেশের মধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, ভুটান, পোল্যান্ড, ডেনমার্ক, ফ্রান্স, কানাডা, মালয়েশিয়া এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো অন্তর্ভুক্ত।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষা এবং দেশীয় বাজারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা কাঁচা মুরগি ও ডিমের ওপর প্রযোজ্য, তবে তাপপ্রক্রিয়াজাত মুরগি ও ডিমে কোনো বাধা নেই। এছাড়া পণ্য উৎপাদক ও আমদানিকারকরা যদি অনুমোদিত স্বাস্থ্য ও নিরাপত্তার মান অনুসরণ করে, তাদের পণ্য আমদানি করা সম্ভব।
প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, মূলত এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ও নিউ ক্যাসল রোগের সংক্রমণ ঠেকানো এবং আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- জ্বালানি সরবরাহে স্বস্তির ইঙ্গিত, দেশে আসছে আরও ৫ জাহাজ
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম
- যুদ্ধবিরতির প্রভাবে তেলের বাজারে বড় ধাক্কা, দাম কমলো ১৬ শতাংশ
- জ্বালানি চাহিদা মেটাতে ডিজেল-অকটেন আমদানির অনুমোদন
- বিকল্প পথে দেশে আসছে আরও এক লাখ মেট্রিক টন জ্বালানি তেল
- এলপিজির দাম এক লাফে ৩৮৭ টাকা বৃদ্ধি
- টানা চতুর্থবার বাড়ল সোনার দাম