দূষিত শহরের শীর্ষে রাজধানী ঢাকা, নাগরিকদের সতর্ক থাকার আহ্বান
বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:২৪ পিএম | আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:২৪ পিএম
নগরায়ণ ও শিল্পায়নের সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের শহরগুলোতে ক্রমেই বেড়েই চলেছে বায়ুদূষণ, আর এর প্রভাব সবচেয়ে তীব্রভাবে দেখা যায় জনবহুল নগরগুলোতে। দীর্ঘদিন ধরে এ সমস্যার মধ্যে আছে মেগাসিটি ঢাকা, যা বায়ুমানের মানে বিশ্ব তালিকায় শীর্ষে।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার জানিয়েছে, ঢাকার একিউআই স্কোর ২৯৪, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এই অবস্থার কারণে বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টের রোগীদের জন্য স্বাস্থ্যঝুঁকি খুব বেশি।
ঢাকার পাশাপাশি ভারতের দিল্লি ২৪৪ স্কোরে, পাকিস্তানের লাহোর ২২৪ স্কোরে, করাচি ১৮০ স্কোরে এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই ১৭৩ স্কোরে দূষণের দিক থেকে শীর্ষ পাঁচে রয়েছে।
আইকিউআই স্কোরের মানদণ্ড: স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বায়ুদূষণের মূল কারণ হলো যানবাহনের অতিরিক্ত সংখ্যা, শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া ও আবর্জনা পোড়ানো। বায়ুদূষণের ফলে ফুসফুস ও হার্টের রোগের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। এছাড়া, চোখ জ্বালা, গলা ব্যথা, সর্দি-কাশি এবং দীর্ঘমেয়াদে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে।
সরকার এবং পরিবেশ সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, জনসাধারণকে ফেস মাস্ক ব্যবহার, বাহিরে সীমিত সময় কাটানো এবং শিশু ও বৃদ্ধদের বাইরে কম যেতে বলা হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, জরুরি ভিত্তিতে ঢাকার যানজট কমানো, শিল্প নির্গমন নিয়ন্ত্রণ এবং সবুজ এলাকার সম্প্রসারণ করা হলে বায়ুমানের মান উন্নত করা সম্ভব।
আরও পড়ুন
- ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে সংকেত জারি
- নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ
- বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ
- রাজধানীতে আজও গরমের দাপট, নেই বৃষ্টির সম্ভাবনা
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
- টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২
- বিএসএফের গুলিতে বিজিবি সদস্য আহত
- শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান