প্রধানমন্ত্রীকে সভাপতি করে একনেক পুনর্গঠন, বিকল্প সভাপতি মির্জা ফখরুল
বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:১১ এএম | আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:১১ এএম
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) পুনর্গঠন করা হয়েছে। নয় সদস্যের এ কমিটির সভাপতি হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
কমিটির বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একনেকের অন্য সদস্যরা হলেন—অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
সরকার পরিবর্তনের পর সাধারণত আগের কমিটি বাতিল করে নতুন করে একনেক গঠন করা হয়। এই কমিটির সভায় দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়।
তবে যে মন্ত্রণালয়ের প্রকল্প একনেক সভায় উপস্থাপন করা হয়, সেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রীকে সভায় উপস্থিত থাকতে হয়।
আরও পড়ুন
- বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি চায় না : প্রধানমন্ত্রী
- বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের ষ্ট্রদূতের বৈঠক
- মে মাসের মধ্যে হাম নিয়ন্ত্রণের আশাবাদ স্বাস্থ্যমন্ত্রী
- নিষেধাজ্ঞা শেষে আজ নদীতে নামছেন জেলেরা
- সংসদে শৃঙ্খলা মেনে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে চাপ পড়বে না: প্রধানমন্ত্রী
- দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত জামিলের মরদেহ
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু